কুলাউড়ায় এম এ গণি কলেজ ও সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা
মৌলভীবাজারের কুলাউড়ায় এম এ গণি আদর্শ ডিগ্রি কলেজে এবং সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি
মোঃ শওকতুল ইসলাম শকু বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল বিএনপির সরকার। এই সরকার কথায় নয়, কাজে এবং উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে শিক্ষা নিয়ে সূদুর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার সুফল আমরা সকলেই পাবো।
আরও পড়ুন: কুলাউড়ায় বাংলাদেশ জাসদের মানববন্ধন
এম এ গণি আদর্শ ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভাপতি এডভোকেট এ এন এম খালেদ লাকীর সভাপতিত্বে ও অধ্যক্ষ এ এন এম আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি এমপি শওকতুল ইসলাম কলেজে বিজ্ঞান বিভাগ চালুসহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়া কুলাউড়ার সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, যুগ্ম সাধারণ কমর উদ্দিন আহমদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, বিএনপি নেতা বদরুল হোসেন খান, জয়নুল ইসলাম জুনেদ, সারোয়ার আলম বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক আহমদ মধু, সাধারণ সম্পাদক হেলাল খান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী দলের নেতা সেবু উদ্দিন, রাজনুল আমীন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিহিত রঞ্জন দে। অনুষ্ঠানে শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত প্রধান অতিথিকে ফুলেল অভ্যর্থনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতি ছিল।
আরও পড়ুন: আশুলিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ১০ লাখ টাকা লুটের অভিযোগ





