কুলাউড়ায় বাংলাদেশ জাসদের মানববন্ধন

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুলাউড়ায় বাংলাদেশ জাসদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  বিকেলে কুলাউড়া চৌমুহনী চত্বরে বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে রংপুরের গনপতি চক্রবর্তীর পরিবারের চার জন, সিলেটের একই পরিবারের তিন জন হত্যার বিচার, সারা দেশে হত্যা সন্ত্রাস, নৈরাজ্য ও শিশু অপহরনের প্রতিবাদ, গ্যাস বিদ্যুৎ ও জ্বালানী সংকটের সমাধান, চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির ন্যায্য দাবী মেনে নেয়া, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুর মুক্তি এবং কুলাউড়া শহরের উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন এবং স্থায়ী হকার মার্কেট নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং কুলাউড়া পৌর জাসদের যুগ্ম সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল শামীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ,  চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়, সাধারণ সম্পাদক চন্দন গৌড়, নারী নেত্রী শিউলী বৈদ্য ।  উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাদিপুর ইউপি মেম্বার আজাদ মিয়া, চা শ্রমিক নেতা রমেশ রায়, সন্তোষ রায়, দিলীপ পাষী, কৃষ্ণ দাস, হকার জোটের নেতা রাজন ঘোষ, বাংলাদেশ জাসদ নেতা আব্দুল লতিফ কালা, ছমির মিয়া, বাংলাদেশ যুবজোট কুলাউড়া উপজেলা শাখার সম্পাদক বদরুল ইসলাম হেলাল সহ বাংলাদেশ জাসদ ও সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনসাধারণ।

আরও পড়ুন: কুলাউড়ায় এম এ গণি কলেজ ও সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা