পটুয়াখালীতে ৩টি স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান

Shahrier Islam Pallab
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৪০ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালী জেলার ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। রেনেসাঁ আইডিয়াল স্কুল, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুল এবং রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুল—এই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫০  জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮০ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি, সনদপত্র ও বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ করিম জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার   পটুয়াখালী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান। পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও রেনেসাঁ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ রাসেল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সাফিয়া আক্তার, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সেফা ইসলাম এবং পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্কাইলার্ক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ জুবাযের মামুন। অন্যান্যদের মধ্যে 

আরও পড়ুন: ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান করলো আবুল খায়ের গ্রুপ

উপস্থিত ছিলেন সরকারি জুবিলী স্কুলের শিক্ষক আব্দুল হালিম, ইটবাড়িয়া ইউ সি কে  মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মাহফুজ আনাম

এছাড়া অনুষ্ঠানে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‎ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষনে দায়ে শশুরের যাবজ্জীবন কারাদণ্ড

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সাথে কোমলমতি শিশুদের মেধার সার্বিক বিকাশ ও নৈতিক গঠনে শিক্ষক এবং অভিভাবক—উভয় পক্ষকেই অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।