মুন্সীগঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ভেলকা শাহিন

Sadek Ali
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১০ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ফের গ্রেপ্তার হলেন ১৫ মামলার আসামি হিসেবে পরিচিত মো. শাহিন শেখ ওরফে ‘ভেলকা শাহিন’। এবারও তার সঙ্গে ধরা পড়েছেন আরও দুজন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫০ পিস ইয়াবা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

গ্রেপ্তাররা হলেন—পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁওয়ের আলাউদ্দিন শেখ ওরফে খোকা মিয়ার ছেলে শাহিন শেখ ওরফে ভেলকা শাহিন (৪১), নয়াগাঁও পূর্বপাড়ার আনোয়ার হোসেনের ছেলে আসিফ রানা (৪০) এবং নতুনগাঁওয়ের ইউনুস মোল্লার ছেলে সেন্টু মোল্লা (৩০)। সেন্টু বর্তমানে স্হানীয় সিরাজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।

পুলিশের সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে একটি দল নতুনগাঁওয়ে অভিযান চালায়। জনৈক ইকবাল হোসেনের বাড়ির সামনের গলির রাস্তায় সন্দেহভাজন অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

গ্রেপ্তার শাহিন শেখ ওরফে ভেলকা শাহিনের বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একাধিক মামলার পরও মাদক কারবারে তার সম্পৃক্ততার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।