ডেঙ্গু প্রতিরোধে কুলাউড়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার ৫টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ১০টি ইউনিয়ন ভূমি অফিস এবং কুলাউড়া পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় ধানক্ষেত থেকে উদ্ধার মৎস্যজীবী নেতার মরদেহ
অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর আশপাশের জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুর সদর ইউএনওর সঙ্গে সাংবাদিকদের পরিচয় ও মতবিনিময়





