নবীগঞ্জে ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

Shahrier Islam Pallab
স্বপন রবি দাশ,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে নবীগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বিদ্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুন: সোনারগাঁয়ে নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কর্মসূচিতে সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্কাউট সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: হরিরামপুরে রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ইউএনও সুলতানা জেরিন বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখা এবং পানি জমে থাকার স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার বিষয়ে সচেতন হতে হবে। এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।