পুজোর কদিনের প্রেমেই ছিল আলাদা মজা: কৌশানি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:২০ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্গাপূজা মানেই নতুন পোশাক, বন্ধুদের সঙ্গে আড্ডা আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার আনন্দ। তবে অভিনেত্রী কৌশানি মুখার্জির কাছে পুজোর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে অন্যরকম এক অধ্যায়—পুজোর কয়েক দিনের প্রেম।

নিজের পুরোনো দিনের পূজার স্মৃতি তুলে ধরে কৌশানি জানান, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে গিয়ে একসময় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। সেখান থেকে ‘পুজোর সেরা সুন্দরী’ খেতাব পাওয়ার স্মৃতিও এখনও তার মনে দাগ কেটে আছে।

আরও পড়ুন: চাঁদা দিতে অস্বীকৃতি করায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

তবে পুজোর সেই সময়ের সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল প্রেম। কৌশানির কথায়, পুজোর কয়েক দিনের প্রেমের বিষয়টি তার বেশ ভালো লাগত। যদিও সেই সম্পর্কগুলো খুব বেশি দিন স্থায়ী হতো না। পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক সময় সেই প্রেমেরও ইতি ঘটত।

এবারের দুর্গাপূজায় কৌশানিকে দেখা যাবে নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’তে। সিনেমার প্রচারের ব্যস্ততা মিটিয়ে পরিবারের সঙ্গে পুজোর আনন্দে মেতে উঠবেন অভিনেত্রী।

আরও পড়ুন: শিল্পের প্রেমে সুনেরাহ্

পুজোর পরিকল্পনায় অবশ্য প্রেমিক বনি সেনগুপ্তও থাকছেন। একসঙ্গে ঠাকুর দেখা, ঘোরাঘুরি, আড্ডা ও পার্টিতে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাদের। পুজোর কয়েক দিন যে বেশ জমজমাটভাবেই কাটবে, কৌশানির কথাতেই তার আভাস মিলেছে।