কুলাউড়ায় এমপি শকুর দুই রাজনৈতিক সচিব নিয়োগ
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. শওকতুল ইসলাম শকু দুই রাজনৈতিক সচিব নিয়োগ করেছেন। তার অনুপস্থিতিতে কুলাউড়া উপজেলার রাজনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা ও সমন্বয়ের লক্ষ্যে দুইজনকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাদের নিয়োগ দেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
নিয়োগপ্রাপ্তরা হলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি এস এম জামান মতিন, রাজনৈতিক সচিব (১) এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, রাজনৈতিক সচিব (২)।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার





