নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

Sadek Ali
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৪১ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​নিহত সাদেক আলী উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে।​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সাদেক আলী বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁত ব্রাশ করার পাশাপাশি হাঁটাহাঁটি করছিলেন।

এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী ‘তাজ এন্টারপ্রাইজ’-এর একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (কুমিল্লা-ছ ৭১-০০৩৮) তাকে পেছন থেকে স জোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।​

আরও পড়ুন: সোনাগাজীতে সোশ্যাল এইডের উদ্যোগে অভিবাসন সচেতনতা কর্মশালা

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. মো. সুরুজ্জামান শামীম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।​এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, দুর্ঘটনার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: সংসদে ডা. বাচ্চুর উত্থাপিত ভূমি জটিলতায় মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা