কুকুরের কামড়ে আতঙ্কে লালপুরের গ্রামবাসী, ব্যবস্থা নেওয়ার দাবি

Sadek Ali
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৫২ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কালুপাড়া গ্রামে বেওয়ারিশ ও রুগ্ন কুকুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত এসব কুকুরের আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ ও খামারিসমূহ।​

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু কুকুরের শরীরে মারাত্মক ঘা ও পোকা ধরেছে। অসুস্থ ও রুগ্ন এসব কুকুর বসতি এলাকার ঘরের ভেতরে, এমনকি বিছানার নিচে লুকিয়ে থাকছে। কুকুরগুলোর শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এগুলো ইতোমধ্যে শিশুদের ওপর আক্রমণ চালিয়েছে। পাশাপাশি গ্রামের হাঁস-মুরগি ও ছাগল কামড়ে মেরে ফেলছে।​ভুক্তভোগী লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বাসিন্দা আব্দুল কাদের জানান, রুগ্ন ও হিংস্র কুকুরের উপদ্রবে তারা ঘরবাড়িতে নিরাপদে থাকতে পারছেন না। তাদের হাঁস-মুরগি ও গরু-ছাগল সার্বক্ষণিক ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।​কুকুরের উপদ্রবের বিষয়ে গোপালপুর পৌরসভার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি দ্রুত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে অবহিত করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।​গ্রামবাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা জলাতঙ্কের মতো রোগ ছড়ানোর আগেই পৌরসভা ও উপজেলা প্রশাসন যেন অবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।