প্রথম প্রেমের গল্পে নিলয়–হিমি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, প্রেম ও অতীতের প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘প্রথম প্রেমের গল্প’। তানভীর তন্ময়ের পরিচালনায় এতে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটিতে এই দুই অভিনয়শিল্পীকে ভিন্নভাবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন নির্মাতা তন্ময়।

তানভীর তন্ময় বলেন, "নিলয় ভাইকে ভিন্নভাবে উপস্থাপনের পরিকল্পনা করি। দর্শক তাকে সাধারণত হাস্যরসাত্মক চরিত্রে দেখে অভ্যস্ত। আমরা এবার তাকে সেই জায়গা থেকে বের করে আনতে চেয়েছি। ফাইয়াজ চৌধুরী নামে এক শিল্পপতির চরিত্রে তাকে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তাকে বেশ স্টাইলিশ লুকে দেখা যাবে। নাটকে মধ্যবিত্ত পরিবারের মেয়ে মেহনাজ কবিরের চরিত্রে অভিনয় করেছেন হিমি।

আরও পড়ুন: আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

নিলয়, হিমি ছাড়াও ফারিন খান, আলীরাজ, সুজাতা, শতাব্দী ওয়াদুদ, ফারজানা চুমকি, টাইগার রবিসহ আরও অনেকে অভিনয় করেছেন।

বর্তমানে উত্তরায় নাটকটির শুটিং চলছে। চলতি মাসেই নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

আরও পড়ুন: অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান