কাউনিয়ায় পুকুরে মিলল নারীর মরদেহ

Sadek Ali
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০২ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ দরগারপার জামে মসজিদ-সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম তাহমিনা খাতুন। তিনি রংপুরের হারাগাছের ফাতাংটারী এলাকার সর্দারপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহমিনা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তাঁকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়েছিল।

আরও পড়ুন: গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

স্থানীয় লোকজন পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তাঁর পরিচয় শনাক্ত হয় এবং পরিবারের সন্ধান পাওয়া যায়।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, ওই নারীর পরিবারের সন্ধান পাওয়া গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: হরিরামপুরে হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন

তবে ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।