কলমাকান্দায় বসতঘর থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার, আটক ১
নেত্রকোণার কলমাকান্দায় এক ব্যক্তির বসতঘরে অভিযান চালিয়ে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: ভোলায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট উদ্ধার করা হয়। এসব নোটের মোট মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে শনিবার দুপুরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ





