জামায়াত নেতা আজহারের খালাসে আসিফ নজরুলের প্রতিক্রিয়া
জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ খালাস পেয়েছেন। আদালতের এ রায়ের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান।
আসিফ নজরুল লিখেছেন, নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আরও পড়ুন: গোপালগঞ্জ এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী নিয়োগে তিন এমপির একরকম ডিও নিয়ে প্রশ্ন
তিনি আরও লিখেছেন, আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে।
সবশেষে এই উপদেষ্টা লিখেছেন, এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ-আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।
আরও পড়ুন: সাংবাদিক মমিনুল ইসলামের কন্যা মেঘা-মমিনুলের জন্মদিন উদযাপন





