রাজধানীতে প্রাইভেটকারে আগুন: ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৬ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলায় একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি প্রাইভেটকারে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন: গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

এর আগে রবিবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ১ নম্বর গেটের সামনে মাটি বোঝাই একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটে।