৬ নবজাতকের মৃত্যু
আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিল ঘোষণার পর হাসপাতালটির নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরে ও বিভিন্ন ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানায়। এর পরপরই হাসপাতালের প্রতিটি প্রবেশপথে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। তবে নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবারও ব্যাপক রদবদল
এ ঘটনায় হাসপাতালটির কার্যক্রম এবং নবজাতকদের মৃত্যুর কারণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে নজর রয়েছে জনমনে।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে ডিজি আশরাফের জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে বিজিবির বক্তব্য





