বিশ্বকাপ ফাইনাল গোল প্রেডিকশনে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ১০ বিজয়ী ঘোষণা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ৩:১৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ আয়োজিত ‘ফাইনাল ম্যাচ গোল প্রেডিকশন কম্পিটিশন’-এর ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ৬,৪৩৫টি কমেন্ট জমা পড়ে। এ প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা সঠিকভাবে প্রেডিকশনকারী ৯৬ জনের মধ্য থেকে স্বচ্ছ, নিরপেক্ষ ও ডিজিটাল লটারির মাধ্যমে ১০ জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হয়।

আরও পড়ুন: এসআরবি আইনের প্রজ্ঞাপন জারি, অপরিবর্তিত লোগোর নকশা

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।

এর আগে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিযোগিতার ঘোষণা দিয়ে অনুসারীদের ফাইনাল ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা কমেন্টের মাধ্যমে প্রেডিকশন করতে আহ্বান জানানো হয়। ঘোষণার পর দেশ-বিদেশের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার নির্ধারিত শর্ত অনুযায়ী সঠিক প্রেডিকশনকারী অংশগ্রহণকারীদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ১০ জন বিজয়ী নির্বাচন করা হয়।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, “বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনুসারীদের ইতিবাচক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক অংশগ্রহণ উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল, অংশগ্রহণমূলক ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।”

বিজয়ীদের জন্য ১০টি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার একটি স্মার্টফোন। এছাড়া রয়েছে একটি স্মার্ট টিভি, একটি ইলেকট্রিক ওভেন, একটি ইন্ডাকশন কুকার, একটি স্মার্টওয়াচ, একটি ব্লেন্ডার, একটি পাওয়ার ব্যাংক, একটি ব্লুটুথ মাইক্রোফোন, একটি এয়ারপডস এবং একটি নেকব্যান্ড।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আয়োজকরা জানান, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ কেবল তথ্য প্রচারের একটি প্ল্যাটফর্ম নয়; বরং জনসম্পৃক্ততা, ইতিবাচক সামাজিক যোগাযোগ এবং সৃজনশীল অংশগ্রহণের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও অনুসারীদের সম্পৃক্ত করে এ ধরনের ব্যতিক্রমী ও উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত থাকবে, যা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (মিডিয়া সেল) ও অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী। এছাড়াও অনুষ্ঠানে বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং মিডিয়া সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।