সার্জেন্টের বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩
রাজধানীর ট্রাফিক-মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সার্জেন্ট মো. রানা ইসলামের তাৎক্ষণিক পদক্ষেপ ও বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি একটি পিকআপ উদ্ধার এবং তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন— মো. সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মো. অন্তর (২৮)।
আরও পড়ুন: পূর্বাচল ৩০০ ফিটে রাজউকের অনুমোদনহীন ১৫ বিলবোর্ড উচ্ছেদ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সার্জেন্ট মো. রানা ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দারুস সালাম এলাকায় দায়িত্ব পালনকালে বেতার যন্ত্রের মাধ্যমে একটি গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের সংবাদ পান।
সংবাদ পাওয়ার পরপরই দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে গাবতলী এলাকা থেকে ছিনতাইকৃত পিকআপসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পিকআপে থাকা ৬টি গরু ও ২টি ছাগল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাড্ডায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় সাইবার দলের নেতা গ্রেপ্তার
ডিএমপি জানিয়েছে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ট্রাফিক-মিরপুর বিভাগের নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।





