চকবাজারে ৬ তলা ভবনের প্লাস্টিকের গোডাউনে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৫ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর চকবাজারে একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ইউনিটগুলো।

আরও পড়ুন: সিএমএম আদালত ভবনে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

ঘটনাস্থলটি ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকায় শামসুল হক টাওয়ারের বিপরীতে অবস্থিত।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

আরও পড়ুন: মিরপুরে যুবলীগ নেতা কাইল্যা তছলিম গ্রেফতার