শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২:৩৬ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আনিসুর রহমান সোহাগকে পল্টন থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ

অভিযোগ আছে, হাফিজুর রহমান লিকুর সব অবৈধ সম্পদের দেখভালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে সোহাগের কাছে। এ ছাড়াও, তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতিসহ বহুমুখী প্রতারণারও অভিযোগ রয়েছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে বেশ সখ্যতা ছিল আনিসুর রহমান সোহাগের। সেই প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি।

আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১