প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে চালু হচ্ছে সংগীত শিক্ষা: সংস্কৃতিমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গুচ্ছভিত্তিক (ক্লাস্টার) পদ্ধতিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ পদ্ধতিতে সংগীত প্রশিক্ষকেরা একটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সংগীত শিক্ষা প্রদান করবেন।

আরও পড়ুন: জবিতে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত

তিনি বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় স্কুলপর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সংগীত শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়াতে ক্রীড়া প্রতিযোগিতার মতো সংগীত প্রতিযোগিতাও আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।

আরও পড়ুন: ঢাবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগীত শিক্ষক নিয়োগ বাতিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, সে সময় সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংগীত শিক্ষক না থাকায় নিয়োগ কার্যক্রম সীমিত ছিল। কিছু ভালো সিদ্ধান্তের পাশাপাশি কিছু সিদ্ধান্ত এড়ানো যেত বলেও মন্তব্য করেন তিনি। তবে সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত ছিল না বলেও উল্লেখ করেন।