সাত বছর পর টিভি পর্দায় ফিরছেন বিপাশা হায়াত

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত দীর্ঘ সাত বছর পর টেলিভিশন পর্দায় ফিরছেন। তবে এবার তা কোনো নাটক বা চরিত্রের জন্য নয়, বরং পডকাস্ট অনুষ্ঠানের অতিথি হিসেবে।

শনিবার (৪ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপাশা। এটি তার পডকাস্টে প্রথম অংশগ্রহণ।

আরও পড়ুন: দুর্ঘটনার পর এখন কেমন আছে নুসরত ভরুচা?

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন এই অভিনেত্রী। নাটক ও সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত আছেন।

অভিনয়ে ফিরতে গিয়ে বিপাশা হায়াত পডকাস্টে জানিয়েছেন, “অভিনয় থেকে আমি অবসর নিইনি। ক্যারিয়ারের এ পর্যায়ে আমি সেই চরিত্রগুলোই করতে চাই, যেখানে চরিত্র হয়ে ওঠার জন্য কঠোর সাধনা করার সুযোগ থাকবে। এমন চরিত্রেই আমি আনন্দের সঙ্গে অভিনয় করব।”

আরও পড়ুন: কেনো ভায়োলেন্স ছেড়ে দিলেন অধরা খান ?

আলোচনায় নব্বই দশকের তার ক্যারিয়ারও উঠে এসেছে। তিনি জানান, সে সময় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সহ বিভিন্ন বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এমনকি বলিউড থেকেও কাজের সুযোগ এসেছিল।

সুযোগ পেলেই দেশের পথশিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান তিনি। বিপাশা হায়াত বলেন, “যখনই সরকারের বা প্রশাসনের সঙ্গে আমার দেখা হয়, আমি বিনীতভাবে অনুরোধ জানাই পথশিশুদের পাশে দাঁড়ানোর জন্য।”

পডকাস্টে তিনি নিজের অভিনব চিন্তাভাবনা ও বিভিন্ন অভিজ্ঞতাও শেয়ার করেছেন।