মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে ধানমন্ডির জিগাতলা এলাকায় অবস্থিত সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে যান তিনি। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তার আগমন ঘটে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন: দুর্ঘটনার পর এখন কেমন আছে নুসরত ভরুচা?
শায়রুল কবির খান জানান, “সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হলে গিয়ে দেখেছেন। এর মাধ্যমে সৃজনশীল নির্মাতা ও শিল্পীরা আরও উৎসাহিত হবেন বলে আমরা আশা করি।”
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ অন্যতম। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানিম নূর।
আরও পড়ুন: কেনো ভায়োলেন্স ছেড়ে দিলেন অধরা খান ?





