একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১:১৬ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বরেণ্য চিত্রশিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব ও নির্মাতা মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে স্থানান্তর করা হয়। কয়েক দিন আগে তাঁর ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়ায় সুস্থতার আশা দেখা দিলেও পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পুনরায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।

আরও পড়ুন: ফুটবল উন্মাদনার মাঝেই নতুন গান নিয়ে হাজির সিঁথি সাহা

এর আগে তাঁর স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের চিত্রকলা, টেলিভিশন, শিশুতোষ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিল্পচর্চার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য মানসম্মত অনুষ্ঠান নির্মাণ এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সৃজনশীল কাজ ও অবদান তাঁকে দেশের সংস্কৃতিমনস্ক মানুষের কাছে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ২টায় ডিডিসি ইউটিউব চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক ‘পদ্মাবতী’

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদক প্রদান করে। তাঁর মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।