শিল্প একটি পরিচয়,শিল্প একটি সংস্কৃতি : প্রভা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিও তিনি।
শোবিজ অঙ্গনে মূল্যবোধের ঘাটতি এবং শিল্পী পরিচয়ের প্রতি অনীহা দেখে ফেসবুকে নিজের কঠোর বার্তা তুলে ধরেছেন প্রভা।
আরও পড়ুন: রেহান রাসুল ও রাপ্তি সারওয়াতের নতুন গান ‘দূরত্ব’
শিল্পকে একটি মর্যাদাপূর্ণ সামাজিক স্তম্ভ মনে করেন এই অভিনেত্রী।
প্রভার মতে, যে পরিচয় মানুষকে খ্যাতি ও মানুষের ভালোবাসা এনে দেয়, পরে সেই পরিচয় নিয়ে লজ্জা পাওয়াটা অনুচিত; বরং লজ্জা পাওয়া উচিত নিজের মানসিকতা ও অবক্ষয় নিয়ে। যারা এই অঙ্গনে কাজ করতে আসছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা, সাংস্কৃতিক সচেতনতা ও নৈতিক ভিত্তি থাকা অত্যাবশ্যক বলে মনে করেন তিনি। কথাগুলো অনেকের অপ্রিয় লাগলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, অশিক্ষিত ও সংস্কৃতিজ্ঞানহীন ব্যক্তিদের এই মাধ্যমে আসা উচিত নয়। প্রভা চান, নতুনরা শিক্ষা, আত্মসম্মান ও মূল্যবোধ নিয়ে শিল্পচর্চায় যুক্ত হোক। পরিশেষে তিনি মনে করিয়ে দেন, শিল্প কোনো অন্যায় কাজ নয় এবং শিল্পীকে অপমান করা কোনো সভ্য সমাজ বা শিক্ষার পরিচায়ক নয়।
আরও পড়ুন: অসুস্থ ইমরান হাশমি, ‘আওয়ারাপন টু’র সাফল্যে থামেনি বক্স অফিস দৌড়





