শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৯ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন। ৮৩ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন, চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে। এ কারণে ‘কৌন বানেগা ক্রোড়পতি’র সর্বশেষ পর্বে তাকে বসেই অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে।

অনুষ্ঠানের শুরুতেই অমিতাভ জানান, আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে তার হাঁটুতে আঘাত লাগে। তবে বিষয়টি নিয়ে উদ্বেগের কারণ নেই বলেও দর্শকদের আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুন: বিদায় নিচ্ছে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’

সাধারণত ‘কৌন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে দাঁড়িয়ে প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে দেখা যায় অমিতাভকে। কিন্তু চোটের কারণে এবার শুরু থেকেই তাকে বসা অবস্থায় অনুষ্ঠান পরিচালনা করতে দেখা যায়।

প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনের সময়ও তিনি নিজের আসনেই ছিলেন। এ সময় অনুষ্ঠানের দর্শক ও প্রতিযোগীরা অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন: ছেলে পূণ্যকে নিয়ে সুইমিংপুলে পরীমণি, ভাইরাল মা-ছেলের ছবি

চোটের কারণে সাময়িক অসুবিধা হলেও অনুষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রেখেই পর্বটি পরিচালনা করেন এই অভিনেতা।

সূত্র : এনডিটিভি