রজনীকান্তের সাথে প্রথম ছবি, অস্বস্তিকর পরিস্থিতিতে পরেছিলেন বিদ্যা
সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথমবার শুটিং করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘জেলার ২’ সিনেমার প্রথম দিনের শুটিংয়ে একটি দৃশ্য ধারণ করতে গিয়ে হাত-পা কাঁপতে শুরু করে তার। প্রথমে অনেকে ভেবেছিলেন, রজনীকান্তের সামনে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছেন অভিনেত্রী। তবে তর অস্বস্তির কারণ ছিল ভিন্ন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘জেলার ২’-এর একটি দৃশ্যে রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে হয়েছিল বিদ্যাকে। দৃশ্যটি ঠিকঠাকভাবে ধারণ করতে তাকে প্রায় তিনবার শট দিতে হয়। পরিচালকের নির্দেশনা অনুযায়ী অভিনয় করলেও অস্বস্তি কাটিয়ে উঠতে পারছিলেন না তিনি।
আরও পড়ুন: সহশিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন খায়রুল বাসার
সেটের অনেকেই তখন ধারণা করেছিলেন, রজনীকান্তের মতো তারকার সামনে দাঁড়িয়ে ঘাবড়ে গেছেন বিদ্যা। তবে অভিনেত্রী জানান, সুপারস্টারের উপস্থিতি নয়, সিগারেটের নিকোটিনের প্রভাবেই তাঁর হাত-পা কাঁপছিল।
নিজের সেই অভিজ্ঞতা জানিয়ে বিদ্যা বলেন, ‘ভেবেছিলাম, আমি তো ধূমপান করতে জানি। সেটে গিয়েই ঠিকঠাক শট দিয়ে দেব। কিন্তু প্রথম টেকের পরই হাত-পা কাঁপতে শুরু করে। লজ্জায় পড়ে গিয়েছিলাম। সবাই ভেবেছিল, রজনী স্যরের সামনে দাঁড়িয়ে আমি নার্ভাস হয়ে পড়েছি।’
আরও পড়ুন: সাবিলার প্রেমে ডিওপি মামুন, ভাঙনের সুর বেজেছে দুই সংসারে
তবে রজনীকান্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত বিদ্যা। সুপারস্টারের ব্যক্তিত্ব ও আন্তরিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘খুব ভালো মনের মানুষ রজনী স্যার। প্রতিদিন আমার খোঁজ নিতেন।’
সিনেমায় ধূমপানের দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়েও নিজের মত জানিয়েছেন বিদ্যা। তাঁর মতে, গল্পের প্রয়োজনে কখনো এমন দৃশ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, আবার কখনো তা অপ্রয়োজনীয় বলেও মনে হতে পারে।
রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ঘিরে দর্শকের আগ্রহের মধ্যে বিদ্যা বালানের এই অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে। প্রথম দিনের শুটিংয়ের অস্বস্তি পেরিয়ে সহ-অভিনেতার আন্তরিকতাই তার কাছে হয়ে উঠেছে বিশেষ এক স্মৃতি।





