হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ০৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২ মে) বিকেলে সংস্থাটির হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, সংক্রমণ নিয়ে উদ্বেগ অব্যাহত

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন হামজনিত কারণে আরও ২৩৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

একই সময়ে আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাব অনুযায়ী, গত দেড় মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন। এছাড়া সারা দেশে সন্দেহভাজন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৫ জনে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদারসহ জনসচেতনতা বাড়ানো জরুরি।