কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজে হামলা চালাতে পারে রাশিয়া, যুক্তরাজ্যের হুঁশিয়ারি

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৩ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বাহিনী কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: শয়তান ও নরক দেখার অভিজ্ঞতা, পোপ ফ্রান্সিসের ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সতর্ক করেছে যে, তাদের কাছে এমন তথ্য রয়েছে যা ইঙ্গিত করে রাশিয়ার সামরিক বাহিনী কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

যুক্তরাজ্যের জাতিসংঘের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড মঙ্গলবার বলেছেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তা এমনটাই ইঙ্গিত দেয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন।

আরও পড়ুন: ইয়েমেনে সেনাবাহিনীর অভিযানে ২৭ হুথি যোদ্ধা নিহত

তিনি আরও বলেন, ব্রিটেনের কাছে তথ্য ছিল যে, রাশিয়া ইউক্রেনের বন্দরগুলোতে অতিরিক্ত সমুদ্র মাইন স্থাপন করেছে।

গত সপ্তাহে বেসামরিক জাহাজ এবং সামুদ্রিক মাইনগুলোতে সম্ভাব্য রাশিয়ার আক্রমণের বিষয়ে একই রকম সতর্কতা দিয়েছিল হোয়াইট হাউস।