মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর উপসাগরে অবস্থানরত মার্কিন বাহিনীর এই রণতরীর ওপর আঘাত হানা হয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচলের প্রস্তাব ইরানের, যুদ্ধ নিরসনে নতুন উদ্যোগ

বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’

একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে জানায়, ‘স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে।’

আরও পড়ুন: বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটির স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি।