ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরব বলেছে, তারা ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এই তথ্য জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থনে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা।

আরও পড়ুন: ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

সূত্র: বিবিসি