মানুষের সেবা করার জন্য কাজে স্বচ্ছতা আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩১ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যূত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন, সেই ধরনের কাজ পূনরায় করা যাবে না। সেই দেশ এখন আর নাই, দেশ কিন্তু অনেক এডভান্স হয়ে গেছে। আমরা যদি ভুল করি তার খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। এই বিষয়টা আমাদের সকলকে ধারন করতে হবে। কে মন্ত্রী, কে এমপি, কে সরকারী কর্মকর্তা সেটা বিষয় না। কারণ আমরা একটা টিম যারা দেশ ঘটনে এক সাথে কাজ করবো। এর বিকল্প আমাদের হাতে আর নেই। আসলাম আর ফুল নিয়ে তিরস্কার নিয়ে গেলাম ঐটা আমরা চাচ্ছি না। সেই কারনে আমাদেরকে শতভাগ দুর্নীতি মুক্ত হতে হবে। সমাজ থেকে নেশাকে নিমূল করতে হবে, ইভটিজিং বন্ধ করতে হবে। চাঁদাবাজি কে উৎখাত করতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে নরসিংদী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: কুলাউড়ায় পীর সাজিদ আলী ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তিনি আরও বলেন, আমরা যদি এমপি-মন্ত্রীরা কোনো অন্যায় কাজ করি আপনারা ডিসি-এসপিরা আমাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ করবেন। পুলিশ পারেনা এমন কোনো কাজ নেই। সরকারী কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি থেকে দূরে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যারা আমাকে ভোট দিয়ে সংসদে বসার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, নরসিংদীসহ সারা দেশকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডোপটেস্ট্রের মাধ্যমে নেশাগ্রস্থদের চিহ্নিত করে তিন মাসের সাজা প্রদান করা হবে।  নরসিংদীতে একটি মেডিকেল কলেজ  ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। 

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জেলা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: মাকে ‘মৃত’ বানিয়ে স্ত্রীর নামে সম্পত্তি—ঈশ্বরগঞ্জে চাঞ্চল্য

পরে মন্ত্রী নরসিংদী শহরের পৌর পার্কে আটদিন ব্যাপী আয়োজিত অমর একুশে বই মেলা সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

এর আগে মন্ত্রী সরদার মো. সাখায়াত হোসেন সকালে তার নির্বাচনী এলাকা নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে বেলাব উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলসহ সচল করা হবে, যাতে মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজেই নিতে পারে। এছাড়া যেসব হাসপাতাল পর্যাপ্ত জনবল ও যন্ত্রাংশের অভাবে কার্যক্রম বন্ধ ছিল, সেগুলো চালু করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।