ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:১১ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা আটজনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে পশ্চিম কালিমান্তান প্রদেশে। দুর্ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এয়ারবাস এইচ১৩০ মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

দেশটির উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি জানান, হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি প্ল্যান্টেশন থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ হারায়।

তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি ঘন বনাঞ্চল ও খাড়া পাহাড়ি এলাকায় অবস্থিত। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারের লেজসহ ধ্বংসাবশেষের অংশ খুঁজে পেয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় উদ্ধার সংস্থা।

শুক্রবার সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসান্তারা-এর বলে জানা গেছে, এবং এটি একটি পাম অয়েল কোম্পানির প্ল্যান্টেশন এলাকা থেকে উড্ডয়ন করেছিল।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।