সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৮ জুন) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এবং আরব নিউজ এ খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পর হেলিকপ্টারে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।

উল্লেখ্য, রাস তানুরায় সৌদি আরামকোর অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিল্পাঞ্চল-সংশ্লিষ্ট দায়িত্ব পালনের অংশ হিসেবেই হেলিকপ্টারটি যাতায়াত করছিল।

সূত্র: আল জাজিরা