আলি খামেনির মরদেহ আজ কোমে, জানাজা শেষে বিশাল শোক র‍্যালি

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৪১ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আজ (মঙ্গলবার) পবিত্র কোম শহরে নেওয়া হবে। সেখানে জানাজার নামাজ শেষে একটি বিশাল শোক র‍্যালির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।

কোমের গভর্নর জেনারেল আকবর বেহনামজু জানান, মঙ্গলবার সকাল ৬টায় পবিত্র জামকারান মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

তিনি বলেন, কোম শহরে জানাজা ও শোক কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজার পর শোক র‍্যালি পায়াম্বার-এ আজম বুলেভার্ড থেকে শুরু হয়ে হযরত মাসুমেহ (আ.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হবে।

এর আগে সোমবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে দুই দিন ধরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়। পরে সেখান থেকে রাজধানীতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শোক র‍্যালি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আয়োজকদের মতে, এই শোকযাত্রা সম্পন্ন হতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। র‍্যালিটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং শহীদ লাশগরি হাইওয়ে অতিক্রম করে মেহরাবাদ বিমানবন্দর এলাকার দিকে যায়।

রোববার আয়াতুল্লাহ জাফর সোবহানী খামেনিসহ তার পরিবারের কয়েকজন সদস্যের জানাজার নামাজে ইমামতি করেন।

এদিকে প্রেস টিভির খবরে বলা হয়েছে, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন দেশের প্রতিনিধিদলও তেহরানে উপস্থিত হয়েছে।

জানানো হয়েছে, মঙ্গলবার কোমে দ্বিতীয় দফা জানাজা শেষে বুধবার মরদেহ ইরাকের নজফে হযরত ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাস (আ.)-এর মাজারে নেওয়া হবে। পরে তার ইচ্ছানুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে।