কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ
কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ১৬টি পদে ১৯৭ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২২ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই নিয়োগের আওতায় লাইব্রেরিয়ান, হিসাবরক্ষক, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ট্রলরুম অ্যাটেনডেন্ট, এলডিএ কাম স্টোরকিপার, অফিস সহকারী, সহকারী কাম টাইপিস্ট, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ড্রাইভার কাম মেকানিক, সহকারী লাইব্রেরিয়ান, এলডিএ কাম ক্যাশিয়ার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও গার্ডেনারসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের নিয়োগ, আবেদন শেষ আজ
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: কারিগরি শিক্ষা অধিদপ্তর
আরও পড়ুন: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
চাকরির ধরন: সরকারি
মোট পদ: ১৬টি
মোট নিয়োগ: ১৯৭ জন
গ্রেড: ১৩তম থেকে ২০তম
আবেদন শুরু: ২২ জুলাই ২০২৬
আবেদনের শেষ সময়: ১২ আগস্ট ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: https://techedu.gov.bd
বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৭৯ জন অফিস সহায়ক (গ্রেড-২০) পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ২৬ জন ট্রলরুম অ্যাটেনডেন্ট, ১৭ জন অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী, ১৬ জন এলডিএ কাম ক্যাশিয়ার, ১৫ জন লাইব্রেরিয়ান (গ্রেড-১৩) এবং ১১ জন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর নিয়োগ দেওয়া হবে।
পদভেদে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক (এসএসসি) থেকে স্নাতক পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, সার্টিফিকেট অথবা কারিগরি যোগ্যতাও প্রয়োজন হবে।
বেতনও পদ ও গ্রেড অনুযায়ী নির্ধারিত হয়েছে। ১৩তম গ্রেডের পদের জন্য মাসিক ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা এবং ২০তম গ্রেডের পদের জন্য ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।





