খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৫৭ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেওয়া বিচারপতি ড. মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন।

রোববার (৩১ আগস্ট) তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা

এর আগে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক হিসেবে ড. আখতারুজ্জামান আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দেন। সেই রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড এবং তারেক রহমানসহ আরও পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন তিনি।

সম্প্রতি অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে বিচারপতি আখতারুজ্জামানকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তলব করে। গত ১ জুলাই তিনি সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেন। এরপরই তিনি পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

এর আগে চলতি বছরের ২৩ মার্চ রাষ্ট্রপতি তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। গত বছরের ১৬ অক্টোবরও দুর্নীতির অভিযোগে আরও ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। একই ধারাবাহিকতায় বিচারপতি আখতারুজ্জামানকেও ব্যাখ্যা দিতে ডাকা হয়েছিল।