ডিজিটাল ডিটক্স কী, কখনও ডিজিটাল ডিটক্স চেষ্টা করেছেন?
ডিজিটাল ডিটক্স এটি এমন একটি সময়, যখন আপনি সচেতনভাবে প্রযুক্তি থেকে দূরে থাকেন। এটি পুরোপুরি প্রযুক্তি বর্জন নয়, বরং এর সঠিক ব্যবহার নিশ্চিত করা।
বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে বাড়ছে মানসিক চাপ, উদ্বেগ ও একাকীত্বের অনুভূতি। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেকেই এখন বেছে নিচ্ছেন ‘ডিজিটাল ডিটক্স’ লাইফস্টাইল।
আরও পড়ুন: গর্ভাবস্থায় হেপাটাইটিস বি: নবজাতকের ঝুঁকি, টিকা ও করণীয়
বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই ট্রেন্ডে মানুষ সপ্তাহে অন্তত একদিন মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করছেন। বিশেষজ্ঞদের মতে, এভাবে কিছু সময় প্রযুক্তি থেকে দূরে থাকলে মানসিক স্বস্তি বাড়ে এবং মনোযোগ ও সৃজনশীলতাও উন্নত হয়।
অনেক পরিবার এখন “ডিজিটাল-ফ্রি ডে” পালন করছে। এই দিনে পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটানো, বই পড়া, বাইরে ঘুরতে যাওয়া বা বিভিন্ন সৃজনশীল কাজে অংশ নিচ্ছেন। ফলে পারিবারিক সম্পর্কও আরও মজবুত হচ্ছে।
আরও পড়ুন: হাইপারপিগমেন্টেশন কমছে না? প্রতিদিনের ৫ ভুল অভ্যাসেই বাড়তে পারে ত্বকের কালো দাগ
মনোবিজ্ঞানীরা বলছেন, সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল ডিটক্স করলে ঘুমের মান ভালো হয়, স্ট্রেস কমে এবং বাস্তব জীবনের সঙ্গে সংযোগ আরও দৃঢ় হয়। বিশেষ করে তরুণদের মধ্যে এই অভ্যাস দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
ডিজিটাল ডিটক্স কেবল একটি ট্রেন্ড নয়, বরং অনেকের কাছে এটি এখন সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।





