ব্রুনাই’র সুলতানের সম্মানে বঙ্গভবনে নৈশভোজ

Shakil
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২২ | আপডেট: ৬:৩৫ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২২
ছবি: বাসস
ছবি: বাসস

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে সফররত ব্রুনাই’র সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজাদ্দিন ওয়াদুল্লাহ এবং তাঁর সফরসঙ্গীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সিনিয়র মন্ত্রী এবং রাজনীতিবিদ ভোজ সভায় যোগ দেন। এর আগে বঙ্গভবনের দরবার হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: প্রত্যাহারের পর পুলিশ হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব

সুলতান বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি হামিদ একটি ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি, ব্রুনাই’র সুলতান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিল্পকলা আয়োজিত প্রায় ২৫ মিনিটব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ এবং উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

ব্রুনাই’র সুলতান প্রথমবারের মতো দু’দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসেন। হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

সুলতান এবং তাঁর প্রায় ৪২ জন সফরসঙ্গীকে বহনকারি রাজকীয় ব্রুনাই এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট ২টা ২৪ মিনিটে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।