প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি যুবরাজকে সালমান এফ রহমানের শুভেচ্ছা

Shakil
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৩ | আপডেট: ৪:৩৭ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি যুবরাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি যুবরাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি যুবরাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এ সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের মিনা প্যালেসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামী দিনে আরও এগিয়ে যাবে।’

আরও পড়ুন: জনগণের ভোটে নির্বাচিত সরকার, জোরজবরদস্তির নয়: রিজভী

অনুষ্ঠানে সৌদি যুবরাজ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে তাদের আগ্রহ প্রকাশ করেন। সৌদি যুবরাজ একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেন, যাতে ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক দেশের সঙ্গে সার্বিক সম্পর্কোন্নয়নেও বিশেষ ভূমিকা রেখে চলেছেন।