রাজধানীতে এপিবিএনের অভিযানে চোলাইমদসহ গ্রেপ্তার ৩

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৩ | আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৩
(no caption)
(no caption)

রাজধানীতে অভিযান চালিয়ে চোলাইমদসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ১ এপিবিএন, উত্তরা। রোববার (২৬ নভেম্বর) ভাটারা থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: অজ্ঞাতনামা লাশ হেফাজতে মৃত্যু আর মবে দেশজুড়ে মানবাধিকারের নাজুক পরিস্থিতি

গ্রেপ্তাররা হলেন- মো. শরীফ উদ্দীন (২১), মো. শাহীন (২৫) ও শাহানা বেগম (৫৫)। এর মধ্যে শাহানা বেগমের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪ টি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় চোলাইমদ বিক্রি করে আসছে।

আরও পড়ুন: আসিফ ও মাহফুজের মন্ত্রণালয়ে দায়িত্ব কারা পাচ্ছেন

সোমবার ভাটারা থানায় মামলা রুজুপূর্বক গ্রেপ্তারদের হস্তান্তর করা হয়। ভাটারা থানার মামলা নং : ৬৩, তারিখ : ২৭/১১/২৩।