ঈদে টানা ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ২৩ মে ২০২৪ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদুল আজহার কারণে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌরুটে বাল্ডহেড চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদুল আজহার কারণে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌরুটে বাল্ডহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মিলে সাতদিন পশুবাহী ও পচনশীল পণ্য ছাড়া নৌপথে সব পণ্য পরিবহন বরাবরের মতো বন্ধ থাকবে।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

প্রতিমন্ত্রী বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।

তিনি বলেন, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। 

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

এছাড়া কিছু মানুষ আছে নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে। সে কারণে নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।