সাদিক অ্যাগ্রোর দখল থেকে উদ্ধার করা অংশে খাল খনন শুরু
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো ফার্মের অবৈধ দখল থেকে উদ্ধারকৃত অংশে খাল খননের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (২৮ জুন) দুপুরে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর খালে সাদিক এগ্রোর দখল করা জায়গায় খনন কাজ শুরু হয়।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাছান জানান, সাদিক এগ্রোর উদ্ধার করা অংশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় খাল খনন কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) ডিএনসিসি তাদের নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০ টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা জমি উদ্ধার করে। উদ্ধারকৃত জমির মধ্যে সাদিক এগ্রোর দখল করা খালের অংশও রয়েছে।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
ঢাকা ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান আরও জানান, আগামী তিন দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চলবে। ইতোমধ্যে, খালের যে অংশ ভরাট করা হয়েছিল, সেটি খনন শুরু করেছে ডিএনসিসি।





