অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন। এস এম মুনীর নিজেই পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতির মধ্যে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
এরই অংশ হিসেবে গতকাল পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ। একদিন পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করলেন।
আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ডিজেল ও এলএনজি কিনছে সরকার





