পরিবারের সবাই ভোট দিতে গিয়েছিলেন, বাড়িতে মিলল শিশুর মরদেহ

Sadek Ali
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আলমডাঙ্গা উপজেলার গোরস্থানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সোনারগাঁওয়ে ভোটকেন্দ্রে সাংবাদিক হেনস্থার অভিযোগ

​নিহত হাসান উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। 

পারিবারের সদস্যরা জানায়, দুই যমজ সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে আলমডাঙ্গার খোরদ গোরস্থানপাড়ায় বাবার বাড়িতে ভোট দিতে বেড়াতে এসেছিলেন ইসরাইলের স্ত্রী। 

আরও পড়ুন: ঢাকা-৮: ভোটকেন্দ্রে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

বৃহস্পতিবার সকালে পরিবারের সব সদস্যরা  যমজ দুই ভাইকে বাড়িতে রেখে স্থানীয় কেন্দ্রে ভোট দিতে যান। প্রায় ঘন্টাখানেক পর ভোট দিয়ে বাড়ি ফিরে ইসরাইলের স্ত্রী তার যমজ দুই সন্তানের ভিতরে হাসানকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। 

একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে হাসানের নিথর দেহ ভাসতে দেখে প্রতিবেশিরা। দ্রুত শিশু হাসানের নিথর দেহ উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে যমজ দুই ভাইয়ের একজনকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে। ভোট দেওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। ফুটফুটে শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।