সোনারগাঁওয়ে ভোটকেন্দ্রে সাংবাদিক হেনস্থার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন দৈনিক বাংলাবাজার পত্রিকার হেড অব মাল্টিমিডিয়া মনিরুজ্জামান তুহিন।
অভিযোগ রয়েছে, কেন্দ্রের দায়িত্বে থাকা এক আনসার সদস্য তাঁর পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন। এ সময় ওই আনসার সদস্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে কটূক্তি করে বলেন, “আপনারা সাংবাদিক না সাংঘাতিক?” এমন মন্তব্যে কেন্দ্র এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং কিছু সময়ের জন্য সংবাদ সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়।
আরও পড়ুন: পরিবারের সবাই ভোট দিতে গিয়েছিলেন, বাড়িতে মিলল শিশুর মরদেহ
মনিরুজ্জামান তুহিন জানান, ভোটকেন্দ্রে স্বাভাবিক পরিবেশে তথ্য সংগ্রহ করতে গেলে অযৌক্তিকভাবে বাধা দেওয়া হয় এবং অপমানজনক মন্তব্য করা হয়। তিনি বলেন, নির্বাচনকেন্দ্রে সাংবাদিকদের কাজের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ঢাকা-৮: ভোটকেন্দ্রে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী





