কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
গতকাল রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। আজ (সোমবার) বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।
আরও পড়ুন: দেশ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রজ্ঞাপনে বলা হয়, The Civil Aviation Rules, 1984 এর Rule 16 অনুযায়ী Sub-rule (1)-এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করছে।
এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: সবাই দায়িত্বশীল হলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান
এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা আরও একটি বৃদ্ধি পেল।





