৯ম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবি

পুলিশ ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অনুযায়ী ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যমুনার অভিমুখে যাত্রা শুরু করেছেন। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে যাত্রা শুরু করেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়ক থেকে।

সরকারি কর্মচারীরা জানিয়েছেন, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা বাড়ি ফিরবেন না। তাদের অভিযোগ, পূর্ববর্তী দিনগুলোতে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে পে-কমিশন গঠন হলেও বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীরা অবিচারের শিকার হয়েছেন।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

এই আন্দোলনের আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি চাকরিজীবীরা একত্রিত হন এবং সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

অপরদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। পে-কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হয়েছে, তবে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারের হাতে।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

উপদেষ্টা আরও জানিয়েছেন, পে-কমিশনের সুপারিশ অনুযায়ী সব ব্যবস্থা একসাথে বাস্তবায়িত হলে এক লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। তবে বাস্তবিকভাবে এই ধরনের পে-কমিশনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত করা হয় এবং অর্থসংস্থান বিষয়ক পরিকল্পনা সংশ্লিষ্ট কমিটি বিবেচনা করবে।