বিদায় হেয়ার রোড বাসাটার জন্য মায়া লাগছে: আসিফ নজরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩৯ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে রাজধানীর হেয়ার রোডের যে সরকারি বাসায় ছিলেন আসিফ নজরুল, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় সেটি ছাড়ছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে বাসা ছাড়ার বিষয়টি জানিয়ে তিনি লেখেন, বাসাটির প্রতি তার মায়া জন্মে গেছে।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

তিনি লেখেন, “আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি, সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি—এত বড় যে আপন ভাবা যায় না ঠিক।”

সরকারি বাসায় ওঠার কারণে সন্তানদের মন খারাপ হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। জানান, ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারা।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

তবে সময়ের সঙ্গে হেয়ার রোডের বাসাটির প্রতি এক ধরনের আবেগ তৈরি হয়েছে বলে জানান আসিফ নজরুল। পোস্টে তিনি লেখেন, “দু-একদিনের মধ্যে আমরা চলে যাব এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে—বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।”

সবশেষে তিনি লেখেন, “বিদায় হেয়ার রোড।”

অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। তফসিল ঘোষণার দিন থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র পদত্যাগ কার্যকর হলে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান আসিফ নজরুল।