বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ পত্র গৃহীত
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার পদত্যাগ করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিচার শাখা-৪ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপতি নাঈমা হায়দার বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৮) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির কাছে লিখিত পত্রের মাধ্যমে স্বীয় পদ ত্যাগ করেছেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে, মহামান্য রাষ্ট্রপতি তাঁর এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সচিব লিয়াকত আলী মোল্লা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ফেসবুক-ইনস্টাগ্রাম একাউন্ট ডি-এক্টিভেট





